শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৬, ২৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০০, ২৪ জানুয়ারি ২০২৬

শীতের শেষ পিঠা মেলার আয়োজন হোটেল সারিনা ঢাকায়

শীত মানেই পিঠার গন্ধ, ভাপা চালের উষ্ণতা আর গ্রামবাংলার নানান স্মৃতি। এই শীতের আবহকে ঘিরে বাঙালির চিরচেনা ঐতিহ্য ও স্বাদ তুলে ধরতে হোটেল সারিনা ঢাকা আয়োজন করেছে পিঠা উৎসব।

এই উৎসবে গ্রামবাংলার পুরনো রেসিপিতে তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, মালপোয়াসহ মিষ্টি ও ঝাল নানা ধরনের ভাপানো ও রসালো পিঠা উপভোগ করতে পারবেন অতিথিরা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশী হাঁস ভুনা, যা শীতের খাবারের আনন্দকে আরও সমৃদ্ধ করবে।

আরামদায়ক ও পরিমিত পরিবেশে পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়ে শীতের বিকেল ও সন্ধ্যাকে উপভোগ করার জন্য এই পিঠা উৎসব হয়ে উঠতে পারে একটি অনন্য আয়োজন। ঐতিহ্যবাহী স্বাদের সঙ্গে হোটেল সারিনা ঢাকার উষ্ণ ও পরিশীলিত আতিথেয়তা মিলিয়ে এই আয়োজন অতিথিদের জন্য তৈরি করবে এক স্মরণীয় অভিজ্ঞতা।

পিঠা উৎসব চলবে ২৫ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত। সংবাদ-বিজ্ঞপ্তি।
 

Sara

আরও পড়ুন