হোটেল সারিনা ঢাকায় গ্র্যান্ড ‘বৈশাখী ভোজ’

নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:২১, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৪৭, ১৩ এপ্রিল ২০২৬

হোটেল সারিনা ঢাকায় গ্র্যান্ড ‘বৈশাখী ভোজ’

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালির জীবনে নিয়ে আসে আনন্দ, ঐতিহ্য ও রসনার উৎসব। এই প্রাণবন্ত সাংস্কৃতিক উপলক্ষ উদযাপনে হোটেল সারিনা ঢাকা আয়োজন করেছে “বৈশাখী ভোজ”, যা বিশেষভাবে তৈরি করা হয়েছে যারা খাঁটি বাংলাদেশী স্বাদের অভিজ্ঞতা নিতে চান সে সকল খাদ্যপ্রেমীদের জন্য।

আজ রোববার হোটেলটির পক্ষ থেকে গণমাধ্যমগুলোতে পাঠানো সংবাদ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ-বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  এই আয়োজনে অতিথিরা উপভোগ করতে পারবেন শতাধিক পদের এক সমৃদ্ধ বাংলাদেশী খাবারের সমাহার, যেখানে থাকছে ঐতিহ্যবাহী পান্তা ইলিশ থেকে শুরু করে সুস্বাদু ভুনা খিচুড়ি, বিভিন্ন ধরনের ভর্তা, দেশীয় তরকারি, ডাল, আচার এবং মুখরোচক মিষ্টান্ন। যা এক টেবিলে বাংলাদেশের বৈচিত্র্যময় রন্ধন ঐতিহ্যের পূর্ণ অভিজ্ঞতা।

বৈশাখী আবহ তৈরি করতে হোটেল সারিনা ঢাকা সাজছে রঙিন ফুল ও ঐতিহ্যবাহী সাজসজ্জায়। পুরো পরিবেশে থাকবে উৎসবের আমেজ, যা অতিথিদের নিয়ে যাবে এক প্রাণবন্ত বাঙালি নববর্ষ উদযাপনের অনুভূতিতে। এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হবে শুধুমাত্র পহেলা বৈশাখ, Summerfields, Level 2-এ, দুইটি বিশেষ বুফে আকারে। 

তারা আরও জানিয়েছে, বৈশাখী ভোজ লাঞ্চ বুফে :  জনপ্রতি ২০০০ টাকা (নেট)।  বৈশাখী ভোজ ডিনার বুফে : জনপ্রতি ২৫০০ টাকা (নেট)। লাঞ্চ: দুপুর ১২:৩০ – বিকাল ৩:৩০। ডিনার: সন্ধ্যা ৬:৩০ – রাত ১০:৩০। রিজার্ভেশন ও তথ্যের জন্য : +৮৮০১৩২৯৬৮৪৫৪২। 

সংবাদ-বিজ্ঞপ্তি।

Sara

আরও পড়ুন