১০ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন রাজশাহীতে ৭ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৩, ৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৫৪, ৬ জানুয়ারি ২০২৬

১০ জেলায় শৈত্যপ্রবাহ, মৌসুমের সর্বনিম্ন রাজশাহীতে ৭ ডিগ্রি

আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

 এ বছরের দেশের শীত-মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি)। এর পূর্বে গত ৩১ ডিসেম্বর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জে। তা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ রাজশাহীতে ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, আজ এই রাজশাহীসহ ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ যে ১০ জেলায় শৈত্যপ্রবাহ বইছে, সেগুলো হলো রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়  ও রাঙামাটি। তবে, আজ রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ রাজশাহীতে যে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, তা এ শীত মৌসুমের সর্বনিম্ন। আগামী তিন-চার দিন তাপমাত্রা ওঠা-নামা করতে পারে। আর, এ মাসের ১০-১১ তারিখের দিক থেকে তাপমাত্রা বাড়তে পারে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন