বিমানবন্দরে ফুল দিয়ে বরণ

১৭ বছর পর বাংলাদেশে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৪২, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৫৫, ১৮ জানুয়ারি ২০২৬

১৭ বছর পর বাংলাদেশে তারেক রহমান

দেশের মাটিতে তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে দেশে এসে পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই বিমান বন্দরে খালি পায়ে কিছুক্ষণ হাঁটলেন, এরপর তারেক রহমান হাতে তুলে নিলেন মাতৃভূমির মাটি।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১০২) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সকাল ১০ টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজটি। সেখান থেকে অবশেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে উড়োজাহাজটি।

এর মধ্যদিয়ে নির্বাসনের দীর্ঘ দেড় যুগের অপেক্ষার অবসান ঘটল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। তারেক রহমান সেখানে উপস্থিত বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

                                                                      ছবি: বিএনপি মিডিয়া সেল
এদিকে, বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় সেখানে তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রাত ১২টায় তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। 

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন