জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবু শপের স্বত্বাধিকারী

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:১৬, ১৭ অক্টোবর ২০২৬

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সাবু শপের স্বত্বাধিকারী

জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জুম বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে খাবার ও উপহার বিতরণ করেন সাবু শপ-এর স্বত্বাধিকারী সাবরিনা খাতুন

দেশের অন্যতম স্কিনকেয়ার ব্র্যান্ড সাবু শপ-এর স্বত্বাধিকারী সাবরিনা খাতুন তাঁর ৩৭তম জন্মদিন উদযাপন করেছেন এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী আয়োজনের মধ্য দিয়ে। ১৫ অক্টোবর নিজের বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে তিনি বনশ্রীর ব্লক ডি-তে পুলিশ পার্ক, নবীনবাগ মাঠের পাশে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জুম বাংলাদেশ-এ জন্মদিন উদযাপন করেন।

সেখানে তিনি কেক কাটার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবার ও উপহার বিতরণ করেন। শিশুদের উচ্ছ্বাস আর হাসিমাখা মুখই ছিল এদিনের সবচেয়ে বড় আনন্দ, জানান সাবরিনা।

উল্লেখ্য, সাবু শপ বর্তমানে অনলাইনসহ মোট ৮টি আউটলেটের মাধ্যমে সারাদেশে তাদের স্কিনকেয়ার পণ্য বিক্রি করছে। প্রতিষ্ঠানটি ৩ বছর ধরে জুম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছে এবং বিভিন্নভাবে এই পথশিশু বিদ্যালয়টিকে সহায়তা প্রদান করে আসছে।

সাবরিনা খাতুন বলেন, "জন্মদিনের এই আনন্দ শিশুদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। ভবিষ্যতেও এই পথ চলা অব্যাহত থাকবে।"

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন