বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের নিন্দা

নিউজ ডেক্স

প্রকাশ: ১৯:৫১, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫২, ৭ আগস্ট ২০২৬

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের নিন্দা

ছবি সংগৃহীত

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্য অপসারণের ঘটনাস্থল পরিদর্শন করেছে নাগরিক সমাজের প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদল বীরশ্রেষ্ঠর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ব্বরে এসে পৌঁছায়। তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাঙচুরকৃত ভাস্কর্যে শ্রদ্ধা জানায়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নাগরিক সমাজের প্রতিনিধিদল। সে সময় ভাস্কর্যটি আগের স্থানে পুনর্নির্মাণ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। এর আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—নাগরিক সমাজের প্রতিনিধি দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক আবু সাইদ খান, মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ও গুম কমিশনের সাবেক সদস্য নূর খানক লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ফারাহ তানজীম তিতিল প্রমুখ।

উল্লেখ্য, গত ১৩ জুলাই থেকে ঝিনাইদহ শহরের প্রবেশমুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন অসমাপ্ত চত্বর ও ভাস্কর্য অপসারণের কাজ শুরু হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার জেরে গত ১৮ জুলাই থেকে অপসারণের কাজ স্থগিত করে জেলা প্রশাসন।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন