কর্ণফুলী টানেলে চার রাত আংশিক নিয়ন্ত্রণে যান চলাচল

নিউজ ডেক্স

প্রকাশ: ২১:০৯, ২৮ জুলাই ২০২৬

কর্ণফুলী টানেলে চার রাত আংশিক নিয়ন্ত্রণে যান চলাচল

ছবি সংগৃহীত

কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে যান চলাচল সচল রাখা হবে। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দিবাগত রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা হতে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা হতে পতেঙ্গা’ টিউবের যেকোনো একটিতে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

সেতু কর্তৃপক্ষ আরো জানিয়েছে, বিদ্যমান ট্রাফিক পরিস্থিতির ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও চালকদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন