১০ হাজারের মাইলফলকে বাটলার

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ হাজারের মাইলফলকে বাটলার

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে দ্বিতীয় ওয়ানডেতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছেন জস বাটলার। প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ক্রিকেটের দুই ছোট ফরম্যাট (ওয়ানডে ও টি-টোয়েন্টি) মিলিয়ে ১০ হাজার রানের অভিজাত ক্লাবে পা রেখেছেন এই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার।

ম্যাচে দলের হয়ে ৪৯ বলে ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন বাটলার। ১৪০.৮২ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ব্যাটার শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

বাটলারের এমন স্মরণীয় দিনে অবশ্য জয়ের হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি ইংল্যান্ড। সফরকারী শ্রীলঙ্কার কাছে ১৬ রানে হেরে গেছে স্বাগতিকরা।

লঙ্কানদের গড়া ৩২১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩০৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে এই জয়ে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।

সাদা বলের ক্রিকেটে ৩৬৭ ম্যাচের ৩২৬ ইনিংসে বাটলারের মোট সংগৃহীত রান এখন ১০০৬২। যেখানে রয়েছে ১৩টি শতক ও ৬০টি অর্ধশতক।

ইংলিশ ব্যাটারদের মধ্যে এর আগে সাদা বলের দুই ফরম্যাট মিলিয়ে এই অর্জন আর কারো নেই।

ফরম্যাটভিত্তিক পরিসংখ্যানে ওয়ানডেতে ২০৪ ম্যাচে ৫৬৭৮ রান নিয়ে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক বাটলার। আর টি-টোয়েন্টির ১৬৩ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৪৩৮৪ রান।  

Sara

আরও পড়ুন