নিউজ ডেক্স
প্রকাশ: ১৭:৫৯, ৭ আগস্ট ২০২৬
ছবি সংগৃহীত
সমালোচনার মুখে পরিকল্পনা থেকে সরে আসলেন। পরে ক্ষমাও চাইলেন জিয়ান্নি ইনফান্তিনো।
কিন্তু এরপরেও শান্তিতে নেই ফিফা সভাপতি। কড়া সমালোচনার মুখেই আছেন তিনি।
নরওয়ে ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিসা ক্লাভনেস আরেক কাঠি সরেষ। ইনফান্তিনোর পদত্যাগের দাবি তুলেছেন তিনি।
এনএফএফের সভাপতি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ফিফাকে স্থিতিশীল করার জন্য যে প্রাতিষ্ঠানিক আস্থা প্রয়োজন, সেটা আর নেই তার। জিয়ান্নি ইনফান্তিনোর পেছনে ফেরার পথ নেই। আমরা ফিফা সভাপতিকে এখনই পদত্যাগ করার আহ্বান জানাতে যাচ্ছি।’
অনেকটা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন ইনফান্তিনো।
ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে চরম সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। এমন প্রস্তাবে উয়েফা ও কনকাকাফসহ একাধিক বড় কনফেডারেশন তার নিন্দা করেন। অনেক সদস্য দেশ তার ওপর থেকে সমর্থনও সরিয়ে নেয়। উয়েফা তো ঘোষণা দেয় বিশ্বকাপই বয়কট করবে তারা। পরে সমালোচনার মুখে প্রস্তাব থেকে সরে আসেন ইনফান্তিনো।
তবে ঝড় এখনো কাটেনি ইনফান্তিনোর। আগামী মার্চে ফিফা কংগ্রসেরে নির্বাচনে চতুর্থ মেয়াদে সভাপতি হতে চাইলে ২১১ টি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোট লাগবে তার। অন্যথা পুনর্নির্বাচিত হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। তীব্র সমালোচনার সময়েই অবশ্য পাশে পাচ্ছেন আর্জেন্টিনা-মেক্সিকোকে।