২০৩০ পর্যন্ত ‌‘চুক্তি স্বাক্ষর’ স্কালোনির

নিউজ ডেক্স

প্রকাশ: ১৮:৫৯, ২৬ জুলাই ২০২৬

২০৩০ পর্যন্ত ‌‘চুক্তি স্বাক্ষর’ স্কালোনির

ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষ করে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচকে দেখতে প্রতিদিনই হাজার হাজার ভক্ত ভিড় করছেন।

ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা। এরই মধ্যে খুদে এক ভক্ত ঘটিয়েছে বিশেষ কাণ্ড। আর্জেন্টাইন কোচ ২০৩০ সাল পর্যন্ত থাকার এক প্রতীকী চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছে খুদে ভক্ত। এমন একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হেয় যায় নেট দুনিয়াই।

আর্জেন্টিনার পুহাতো শহরের ফ্রাংকো ওটাভিয়ানি নামের এক শিশু অটোগ্রাফ নেওয়ার বাহানায় স্কালোনির কাছে এগিয়ে যায়। তবে সাধারণ খাতার বদলে সে তার পরিবারের সাথে তৈরি করা একটি বিশেষ কাগজ সামনে বাড়িয়ে দেয়। যাতে লেখা ছিল ‘২০৩০ বিশ্বকাপের চুক্তিপত্র’।

বিষয়টি বুঝতে পেরে স্কালোনি মোটেও অসন্তুষ্ট হননি। তিনি বেশ মজা পান। কোনো দ্বিধা ছাড়াই হাসিমুখে সেই প্রতীকী চুক্তিপত্রে নিজের স্বাক্ষর করে দেন।

কাগজটিতে সই নেওয়ার পর ফ্রাঙ্কো একটি ভিডিও বার্তার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে উদ্দেশ করে বলে, ‘এবার আপনার পালা’। 

অর্থাৎ খুদে ভক্তটি এএফএকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে অফিশিয়ালি রেখে দেওয়ার জন্য অনুরোধ জানায়।

আর্জেন্টিনাকে একাধিক শিরোপা জেতানো এই কোচের চুক্তি নিয়ে যখন ফুটবল মহলে আলোচনা চলছে। ঠিক তখনই ভক্তদের ভালোবাসার এমন একটি মিষ্টি চিত্র সামনে এলো।

Sara

আরও পড়ুন