রাজধানীর ৮৬ শতাংশ বাণিজ্যিক ভবনে নেই পার্কিং

নিউজ ডেক্স

প্রকাশ: ১৮:০৪, ২৯ জুলাই ২০২৬

রাজধানীর ৮৬ শতাংশ বাণিজ্যিক ভবনে নেই পার্কিং

ছবি সংগৃহীত

রাজধানীর অধিকাংশ বাণিজ্যিক ভবনে অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং সুবিধা নেই। রাজউকের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পরিদর্শন করা ২ হাজার ৬৩৭টি বাণিজ্যিক ভবনের মধ্যে ৮৬ দশমিক ২৩ শতাংশ ভবনে পার্কিং ব্যবস্থা অনুপস্থিত বা নকশাবহির্ভূতভাবে দখল করা হয়েছে।

মাত্র ১৩ দশমিক ৭৭ শতাংশ ভবনে অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং সুবিধা পাওয়া গেছে।

ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, পার্কিংয়ের জন্য নির্ধারিত বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরের বড় অংশ দোকান, গুদাম কিংবা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে। এতে ভবনে আসা মানুষের যানবাহন সড়কের ওপর পার্কিং করতে বাধ্য হচ্ছে, যা রাজধানীর যানজটকে আরো তীব্র করছে। এসব অনিয়মের বিরুদ্ধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বয়ে শিগগির রাজধানীজুড়ে বড় পরিসরে উচ্ছেদ অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানায় রাজউক।

রাজউক সূত্র জানায়, যানজট কমাতে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন জোনে বাণিজ্যিক ভবনগুলোর ওপর বিশেষ পরিদর্শন চালানো হয়। জরিপে দেখা গেছে, অধিকাংশ ভবনের মালিক অনুমোদিত নকশার শর্ত উপেক্ষা করে পার্কিংয়ের স্থান অন্য কাজে ব্যবহার করছেন। দীর্ঘদিন সতর্ক করার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পরিদর্শন কার্যক্রমে গুলশান, বনানী, তেজগাঁও, প্রগতি সরণি, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, পান্থপথ, কাওরান বাজার, পল্টন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় ৪৪টি টিম টানা সাত দিন অভিযান চালায়।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন