শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

নিউজ ডেক্স

প্রকাশ: ১৮:৫৪, ২৬ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

ছবি সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী। দায়িত্ব গ্রহণের পর তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে  তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘আজ আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

গভীর বিনয় ও দায়িত্ববোধ নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং সরকারের লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করব।

এর আগে ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন