ভারতে শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য দায়ী কে?

প্রকাশ: ২০:১৮, ২৫ জুলাই ২০২৬

ভারতে শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য দায়ী কে?

ছবি সংগৃহীত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শিক্ষার্থীদের ওপর সংঘটিত সহিংসতার জন্য সরাসরি দায়ী করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার জন্য কেন্দ্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য আমরা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করি। তার অনুমতিতেই আমাদের শিক্ষার্থীদের ওপর পেলেট গান ব্যবহার করা হয়েছে। এটি আমাদের মৌলিক ইস্যু এবং সংসদে এটি বড় বিষয় হিসেবে উত্থাপন করা হবে।’

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকেও ক্ষমা চায় মন্তব্য করে তিনি আরো বলেন, ‘সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ইতিবাচক পদক্ষেপ হলেও শুধু এতে সমস্যার সমাধান হবে না।

তাকে (ধর্মেন্দ্র প্রধান) যেতে হয়েছে, এটি ভালো হয়েছে। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।’

জ্ঞানের ওপর আঘাত হানা হয়েছে বলে অভিযোগ করে রাহুল বলেন, ‘আরএসএস ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যদি মোদিজি দোষী হন, তাহলে আরএসএসও সমানভাবে দায়ী।তারা উইপোকার মতো শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে।’

বক্তব্যের শুরুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘এই বিজয়ের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন। যে শিক্ষা ব্যবস্থা একসময় আমাদের গর্ব ছিল, সেটির ওপর আঘাত করা হচ্ছে এবং ধীরে ধীরে বেসরকারিকরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন ছিল তারই প্রতিক্রিয়া।’

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন