নিউজ ডেক্স
প্রকাশ: ২০:২০, ২৫ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ‘এটি শুধু একটি আন্দোলন নয়, বরং কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষার্থী ও বিরোধী দলের পক্ষ থেকে একটি স্পষ্ট সতর্কবার্তা।
রাহুল গান্ধী বলেন, ‘আমরা একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। সরকারকে বুঝতে হবে, এখানে যা ঘটেছে, সেটি একটি গভীর সমস্যার মাত্র একটি ধাপ।’
ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই দেশ ভারতের জনগণের উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আপনারা যেভাবে ভারত পরিচালনা করছেন, সেভাবে আর চালানো যাবে না। এটি শিক্ষার্থী ও বিরোধী দলের পক্ষ থেকে তাদের জন্য একটি সতর্কবার্তা।