নিউজ ডেক্স
প্রকাশ: ২০:৩৫, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২০:৩৬, ২০ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
স্মার্টফোন কেনার সময় অধিকাংশ ব্যবহারকারী ক্যামেরা, পারফরম্যান্স ও ব্যাটারির দিকে বেশি গুরুত্ব দিলেও বাস্তব জীবনে একটি ফোনের টেকসই হওয়াও সমান গুরুত্বপূর্ণ। হঠাৎ বৃষ্টি, ধুলাবালি, পানির সংস্পর্শ কিংবা অসাবধানতাবশত হাত থেকে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি প্রায়ই ঘটে। এসব বাস্তব চাহিদাকে সামনে রেখেই টেকনো বাজারে এনেছে স্পার্ক ৫০ প্রো, যা টেকসই নির্মাণ, শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং এআই-সমৃদ্ধ ফিচারের সমন্বয়ে প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
স্পার্ক ৫০ প্রোর অন্যতম আকর্ষণ IP68 ও IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি। টেকনোর দাবি, ফোনটি সর্বোচ্চ ছয় মিটার গভীর পানিতেও নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্ষম থাকতে পারে। এছাড়া এতে রয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন, যা দৈনন্দিন দুর্ঘটনাজনিত আঘাত থেকে ফোনকে সুরক্ষা দেয়।
ডিজাইনেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির FHD+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ে মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করে।
ব্যাটারির দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। এতে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। পাশাপাশি ৬০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তির ফলে অল্প সময়েই ব্যাটারি চার্জ হয়ে যায়। কোম্পানির দাবি, প্রায় ১,৯০০ বার চার্জ সাইকেল সম্পন্ন হওয়ার পরও ব্যাটারির ধারণক্ষমতার ৮০ শতাংশের বেশি বজায় থাকে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G100 Ultimate প্রসেসর। এটি ৪জি-সমর্থিত হলেও দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারে যথেষ্ট সক্ষম। ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এক্সটেন্ডেড র্যাম প্রযুক্তির মাধ্যমে যথাক্রমে ১৮ জিবি এবং ২৪ জিবি পর্যন্ত র্যাম ব্যবহারের সুবিধা রয়েছে। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য স্পার্ক ৫০ প্রোতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 FlashSnap ক্যামেরা, যা বিভিন্ন আলোক পরিবেশে প্রাণবন্ত ও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। দ্রুতগতির মুহূর্তও সহজে ধারণ করা যায়। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
অডিও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ফোনটিতে রয়েছে ডিটিএস সাউন্ড সমর্থিত ডুয়াল স্পিকার। এছাড়া AI Noise Cancellation প্রযুক্তির কারণে কল ও অনলাইন মিটিংয়ের সময় আশপাশের শব্দ কমিয়ে পরিষ্কারভাবে কথা বলা যায়।
অ্যান্ড্রয়েড ১৬-চালিত এই স্মার্টফোনে টেকনোর বিভিন্ন এআই ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে One-Tap Summarization, AI Flash Memo, AI Writing, AI WhatsApp Assistant, AI Problem Solving, AI Health Assistant এবং AI Smart Scheduling, যা ব্যবহারকারীর দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করে।
এছাড়া FreeLink 2.0 প্রযুক্তির মাধ্যমে দুর্বল নেটওয়ার্কেও কাছাকাছি থাকা সমর্থিত ডিভাইসের সঙ্গে সংযোগ বজায় রাখা সম্ভব। Touch Transfer ফিচারের সাহায্যে অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে দ্রুত ফাইল আদান-প্রদানও করা যায়।
বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক ৫০ প্রো-এর ৬ জিবি র্যাম সংস্করণের মূল্য ২৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম সংস্করণের মূল্য ৩০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
শক্তিশালী ব্যাটারি, টেকসই নির্মাণ, উন্নত ক্যামেরা, বড় ডিসপ্লে, দ্রুত চার্জিং এবং এআই-নির্ভর স্মার্ট ফিচারের সমন্বয়ে টেকনো স্পার্ক ৫০ প্রো দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য স্মার্টফোন হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। যারা দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য ও টেকসই একটি ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প।