নিউজ ডেক্স
প্রকাশ: ২৩:৩৯, ১৪ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সরাসরি দেখা করার বিশেষ সুযোগ নিয়ে এসেছে। ফিফা বিশ্বকাপকে ঘিরে ‘Make Your World Cup Moment with OPPO’ ক্যাম্পেইনের আওতায় বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রমের মাধ্যমে সমর্থকদের তাদের প্রিয় ফুটবল তারকার আরও কাছাকাছি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
এই আয়োজনের অংশ হিসেবে আগামী ১৬ জুলাই ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-১-এ অপোর নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জামাল ভূঁইয়া ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আগত ভক্ত ও ক্রেতাদের সঙ্গে সময় কাটাবেন।
উদ্বোধনের দিন স্মার্টফোন কেনা প্রথম ১০০ জন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। এছাড়া ওই দিন অপো স্মার্টফোন কিনলে ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। লটারিতে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতা যাবে।
একই সঙ্গে Make Your World Cup Moment with OPPO ডিজিটাল ক্যাম্পেইনের অংশগ্রহণকারীদের মধ্য থেকেও নির্বাচিত বিজয়ীরা জামাল ভূঁইয়ার সঙ্গে এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময় এবং স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ থাকবে।
এ ছাড়া ‘Shoot and Win – Make Your World Cup Moment with OPPO’ ক্যাম্পেইনের বিজয়ীরাও জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। অপো স্মার্টফোন ক্রয়, ‘মাই অপো’ অ্যাপ ডাউনলোড এবং নির্ধারিত আউটলেটে ফুটবলভিত্তিক চ্যালেঞ্জে অংশ নিয়ে গ্রাহকরা বিশেষ ছাড় ও আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
ডিজিটাল ও রিটেইল কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যও বিশেষ আয়োজন করেছে অপো। দেশব্যাপী ভোটাভুটিতে সর্বোচ্চ ভোট পেয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) জামাল ভূঁইয়ার সঙ্গে বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখার সুযোগ পেয়েছে। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সরাসরি ফ্যান এনগেজমেন্টে অংশ নেওয়ার পাশাপাশি একসঙ্গে ম্যাচ উপভোগ করবেন।
অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, "ফুটবল বাংলাদেশের মানুষকে এক অনন্য বন্ধনে আবদ্ধ করে। আমরা শুধু একটি বিশ্বকাপ ক্যাম্পেইন চালাতে চাইনি, বরং ভক্তদের জন্য এমন কিছু স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছি যা ম্যাচ শেষ হওয়ার পরও তাদের মনে অমলিন থাকবে। জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলের গর্ব ও আবেগের প্রতীক, আর তার মাধ্যমে আমরা সমর্থকদের আরও বিশেষ অভিজ্ঞতা উপহার দিতে চাই।"
অপো জানিয়েছে, প্রযুক্তি ও খেলাধুলার প্রতি মানুষের আবেগকে একত্রিত করে তরুণদের জন্য অর্থবহ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা তৈরির এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।