নতুন কুলিং প্রযুক্তিতে দীর্ঘক্ষণ ল্যাগমুক্ত গেমিংয়ের অভিজ্ঞতা দেবে ইনফিনিক্স নোট ৬০ প্রো

নিউজ ডেক্স

প্রকাশ: ১৭:২৬, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩৯, ১৩ জুলাই ২০২৬

নতুন কুলিং প্রযুক্তিতে দীর্ঘক্ষণ ল্যাগমুক্ত গেমিংয়ের অভিজ্ঞতা দেবে ইনফিনিক্স নোট ৬০ প্রো

ছবি সংগৃহীত

স্মার্টফোনের পারফরম্যান্স নির্ধারণে শুধু শক্তিশালী প্রসেসরই যথেষ্ট নয়; দীর্ঘ সময় ধরে সেই পারফরম্যান্স ধরে রাখতে কার্যকর তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। টানা গেমিং, ভিডিও এডিটিং বা একাধিক ভারী অ্যাপ ব্যবহারের সময় অতিরিক্ত তাপের কারণে প্রসেসরের গতি কমে যাওয়া বা ‘থার্মাল থ্রটলিং’ স্মার্টফোনের পারফরম্যান্সে বড় ধরনের প্রভাব ফেলে।

স্মার্টফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে গেলে হার্ডওয়্যার সুরক্ষার জন্য প্রসেসরের কার্যক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। এর ফলে গেমে ফ্রেম রেট কমে যাওয়া, টাচ রেসপন্স ধীর হয়ে যাওয়া এবং ল্যাগের মতো সমস্যার মুখোমুখি হতে হয় ব্যবহারকারীদের। তাই বর্তমানে মোবাইল গেমিং ও কনটেন্ট ক্রিয়েশনের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উন্নত থার্মাল ম্যানেজমেন্ট প্রযুক্তির গুরুত্বও বেড়েছে।

এই চাহিদার কথা বিবেচনায় রেখে ইনফিনিক্স তাদের নতুন নোট ৬০ প্রো স্মার্টফোনে যুক্ত করেছে ৩ডি আইসকোর ভেপার চেম্বার কুলিং সিস্টেম। এই প্রযুক্তি প্রসেসরের উৎপন্ন তাপ দ্রুত ছড়িয়ে দিয়ে ফোনের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে দীর্ঘ সময় ব্যবহারের পরও ফোনের পারফরম্যান্স স্থিতিশীল থাকে এবং ব্যবহারকারীরা আরও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পান।

বিশেষ করে দীর্ঘ সময় গেম খেলার ক্ষেত্রে এই কুলিং প্রযুক্তির কার্যকারিতা স্পষ্টভাবে অনুভূত হয়। উন্নত হিট ডিসিপেশন প্রযুক্তির কারণে ফোনে অতিরিক্ত তাপ জমতে পারে না। ফলে ভারী গেম, মাল্টিটাস্কিং কিংবা উচ্চ প্রসেসিং ক্ষমতাসম্পন্ন অ্যাপ দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে স্মুথভাবে ব্যবহার করা যায়।

স্মার্টফোন নির্বাচনেও এখন ব্যবহারকারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। শুধু প্রসেসরের ক্ষমতা নয়, বরং দীর্ঘ সময় ধরে সেই পারফরম্যান্স বজায় রাখার সক্ষমতাও ক্রয়ের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ার দেশে কার্যকর কুলিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে।

ইনফিনিক্সের মতে, নোট ৬০ প্রো-তে উন্নত থার্মাল সলিউশন যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি কেবল উচ্চগতির পারফরম্যান্স নয়, বরং প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্য ও ধারাবাহিক অভিজ্ঞতা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিয়েছে। ফলে আধুনিক স্মার্টফোনে কুলিং প্রযুক্তি এখন শুধু গেমারদের জন্য নয়, বরং সব ধরনের ব্যবহারকারীর জন্যই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন