১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ফের শুরু

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ১৬:৩৬, ৪ জানুয়ারি ২০২৬

১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ফের শুরু

ঘন কুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২ ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ ছিল। যা আজ আজ রোববার (০৪ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সময়ে সমস্ত ইঞ্জিনচালিত নৌকা এবং লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয় বলে পাটুরিয়া ঘাট সূত্র জানা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। 

এ সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কুমিল্লা, ভাইগার এবং শাহ পরাণ পাটুরিয়া ঘাটে আটকা পড়ে। অন্যদিকে ভাষা শহীদ বরকত, এনায়েতপুরী, হাসনা হেনা এবং খান জাহান আলী ফেরি দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পদ্মার মাঝখানে যানবাহন ও যাত্রী ভর্তি অবস্থায় আটকা পড়ে।

পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক আরও জানান, আজ রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ফেরি ফের চলাচল শুরু হয়। 

১৩ ঘণ্টা পর আরিচা-কাজীরহাটে ফেরি চলাচল ফের শুরু :  এদিকে, ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টায় যমুনা নদীর তীরে আরিচা-কাজীরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় পুনরায় চালু করা হয়। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের আরিচা ঘাটের ব্যবস্থাপক মো. আবদুল্লাহ জানান, ১৩ ঘণ্টা স্থগিতাদেশের পর ঘন কুয়াশা কমে যাওয়ায় আজ সকাল ১১.৩০ টায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। সমস্ত ফেরি এখন স্বাভাবিক ও পূর্ণ লোড নিয়ে চলছে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন