পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ১৫:০৯, ২ জানুয়ারি ২০২৬

৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, আজ শুক্রবার রাত ৩ টায় পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর সকাল ৯ টচা ৫০ মিনিটে ফেরি পুনরায় চালু করা হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট সূত্র জানায়, যানজট নিরসনে সমস্ত ফেরি এখন পূর্ণ লোড নিয়ে স্বাভাবিকভাবে চলছে।

এদিকে, সোয়া ৭ ঘণ্টা বন্ধ থাকার পর যমুনা নদীতে আরিচা ও কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল ফের শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের আরিচাঘাটের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ জানান, ঘন কুয়াশায় নদীর তলদেশ ঢেকে যাওয়ায় আজ শুক্রবার মধ্যরাত থেকে যমুনা নদীর আরিচা ও কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় আরিচা এবং কাজিরহাট উভয় স্থানেই সমস্ত ফেরি নোঙর করা হয়েছে। ঘন কুয়াশা কমার পর শুক্রবার সকাল পৌনে ১০ টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন