তিন পিস্তল ৬০ রাউন্ড গুলিসহ চারজন আটক

পাবনা সংবাদদাতা

প্রকাশ: ২৩:০৭, ১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:১২, ১ জানুয়ারি ২০২৬

তিন পিস্তল ৬০ রাউন্ড গুলিসহ চারজন আটক

পাবনায় তিন পিস্তল ৬০ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ

পাবনা শহরের তিনটি অঞ্চলে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনটি পিস্তল ৬০ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করেছে। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ওই অভিযানগুলোর মাধ্যমে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন— পাবনা সদর উপজেলার বলরামপুর এলাকার মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে ‘বাঙ্গাল মামুন’ (৪৭), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন (৩৫)।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলামের নেত্বত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুজনকে আটক করা হয়। 

তিনি আরও জানান, একই সময় ডিবি পুলিশের অপর দুটি দল শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় হাদীউলের ফ্লাট বাসায় অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে। ডিবি পুলিশের অপর দলটি শহরের পূর্ব শালগাড়িয়া এলাকার আওয়ালের বাসায় অভিযান চালিয়ে তিন রাউন্ড তাজা গুলিসহ দুজনকে আটক করে। 

এই আলাদা অভিযানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন