এ যাবৎকালের যশোরে সর্বোচ্চ মাত্রার আঘাত

যশোরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প :  উৎপত্তিস্থল সাতক্ষীরার কালীগঞ

যশোর সংবাদদাতা

প্রকাশ: ১৮:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প :  উৎপত্তিস্থল সাতক্ষীরার কালীগঞ

প্রতীকী ছবি

ফের মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। এ সময় কম্পনে আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে যশোরের বহু বাসিন্দা। আজ শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। যা এ যাবৎকালের যশোরে সর্বোচ্চ মাত্রার আঘাত। 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাতক্ষীরার জেলা সদর থেকে ২৯ দশমিক ৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে আশাশুনি অঞ্চলে।

সাতক্ষীরার পাশের জেলা যশোরে কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

অবশ্য, ভূমিকম্পের সময় আতঙ্কিত বহু মানুষ বাসা-বাড়ি, দোকান-পাট  থেকে বের হয়ে আসে। 

যশোর শহরের দড়াটানায় অবস্থিত এক পোশাকবিক্রেতা বলেন, দোকানের ভবনে এমন ধাক্কা বা কম্পন সৃষ্টি হয় যে ভূমিকম্প হচ্ছে তা প্রায় সবাই বুঝতে পারে। এবং ধাক্কার তীব্রতায় অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। আমিও রাস্তায় নেমে আসি। 

পথচারী আনিসুল হক বলেন, কেনাকাটা করতে এসেছিলাম। হঠাৎ এমনভাবে ভূমিকম্প শুরু হয় যে ভয় পেয়েছিলাম। যশোরে আগে এত জোরে ভূকম্পন হয়নি। মহান আল্লাহতায়ালা আমাদের বাঁচিয়েছেন, ক্ষয়ক্ষতি হয়নি। 

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন