জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না, হারাম : হেফাজতের আমীর

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ১৬:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না, হারাম : হেফাজতের আমীর

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

মুসলমানদের জন্য জামায়াতকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাতে চর ফটিকছড়ির কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারী শরিফ খতম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যা শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ওই ভিডিওতে হেফাজতের আমীরকে বলতে শোনা যায়, 'সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের ভোট দেওয়া কি? হারাম; জায়েজ হবে না।'

ওই অনুষ্ঠানে চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিত ছিলেন। এ সময় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে দেখিয়ে বলেন, 'আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়, উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে; মওদুদির জামায়াতের সঙ্গে।'

তিনি আরও বলেন, 'আমি ইলেকশন-টিলেকশন বুঝি না; এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে; মুসলমানের গোড়া কেটে দিবে; রগ কাটার গোষ্ঠী তারা।"

ওই অনুষ্ঠানে নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান কাসেমীসহ জ্যেষ্ঠ আলেমরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে কয়েক দফায় জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন হেফাজতের কেন্দ্রীয় আমীর। জামায়াতকে ‘ভণ্ড’ বলেও অভিহিত করেন তিনি।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন