পানির স্তর কমায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

নিউজ ডেক্স

প্রকাশ: ১৮:১৭, ২৩ জুলাই ২০২৬

পানির স্তর কমায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ

ছবি সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে সবগুলো জলকপাট বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের (পিডিবি) ব্যবস্থাপক।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, বর্তমানে হ্রদের পানির সমতল ১০৩ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বিপৎসীমা ১০৯ ফুট এমএসএল। পানির উচ্চতা নিরাপদ সীমায় নেমে আসায় স্পিলওয়ের সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানির স্তর সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ভবিষ্যতে ভারী বৃষ্টিপাতের কারণে পানির উচ্চতা আবারও বেড়ে গেলে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে টানা ভারী বৃষ্টিপাতের কারণে হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় গত শনিবার (১৮ জুলাই) স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন