পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: ১৭:৩৫, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৩১, ২০ জানুয়ারি ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কথায় নয়, তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে।
আজ মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।