সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের সময় হামলা, র‌্যাব কর্মকর্তা নিহত

চট্টগ্রাম সংবাদদাতা

প্রকাশ: ০৪:২৫, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:২৬, ২০ জানুয়ারি ২০২৬

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের সময় হামলা, র‌্যাব কর্মকর্তা নিহত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় এক র‌্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আব্দুল মোতালেব র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। 

র‌্যাব জানিয়েছে, সোমবার বিকালে (১৯ জানুয়ারি) জঙ্গল ছলিমপুরে অভিযানের সময় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে জানান, বিকালে জঙ্গল সলিমপুরে র‍্যাব-৭ অভিযানে যায়। টের পেয়ে স্থানীয় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ডিএডি আব্দুল মোতালেব নিহত হন। গুরুতর আহত তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের ‘নিরাপদ আস্তানা’। সম্প্রতি এলাকাটির দখল-নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে একজন নিহত হন।

উল্লেখ্য, পাহাড় কেটে জঙ্গল সলিমপুরে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। এ বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতেই এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে ‘পরিচয়পত্র’। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না বলে অভিযোগ রয়েছে।  

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন