নিউজ ডেক্স
প্রকাশ: ১২:২৩, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৪, ১০ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
তিন পার্বত্য জেলায় ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজওয়ান খান এ তথ্য জানান।
জরুরি প্রয়োজনে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল, (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুল ইসলাম (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩)-এর যোগাযোগ করতে বলা হয়েছে।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামসহ তিন পার্বত্য অঞ্চলে। ৩০ হাজারের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘটে ভূমিধসের ঘটনাও।
পরিস্থিতি মোকাবিলায় মাঠে কাজ করছে সেনাবাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা।