রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ: ১৮:৫৬, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৫৭, ১৯ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬ অনুষ্ঠিত

তরুণদের স্কিন ক্যাফের সঙ্গে পরিচয় করাতে ও রাজশাহী অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনকে একসঙ্গে উদযাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬।  

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজশাহী শহরে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয় স্কিন ক্যাফের প্রদর্শনীমূলক রোড শো এর মাধ্যমে। 

রোড শোটি রাজশাহী শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। রোড শো শেষে প্রতিটি ব্র্যান্ডিং রিকশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে হাজির হয়। এরপরে প্রায় দুই শতাধিক তরুণ তরুণীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সাংস্কৃতিক পর্ব শেষে তরুণ-তরুণীরা অংশ নেয় গেমস শো তে। গেমস শোতে অংশগ্রহণ করে বিশজনেরও বেশি তরুণ-তরুণী। তারা উপহার হিসেবে পান স্কিন ক্যাফের স্কিন কেয়ার প্রোডাক্টস। 

 ইয়ুথ কার্নিভাল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর তরুণদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পুরষ্কার বিতরণের মাধ্যমে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল রাজশাহীর আয়োজন শেষ হয়। সংবাদ-বিজ্ঞপ্তি।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন