চলন্ত বাসে তরুণীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, চালক ও দুই হেলপার আটক

টাঙ্গাইল সংবাদদাতা

প্রকাশ: ০৫:৪৮, ১৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৩১, ১৮ জানুয়ারি ২০২৬

চলন্ত বাসে তরুণীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, চালক ও দুই হেলপার আটক

টাঙ্গাইল সদরে চলন্ত বাসে এক তরুণীকে রাতভর দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও দুই সহকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সদর উপজেলার করটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

নির্যাতিত তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন।

আটকরা হলেন বাস চালক আলতাফ (২৫), চালকের দুই সহকারী সাগর (২৪) ও  রাব্বি (২১)। আলতাফের বাড়ি দিনাজপুর সদরের নরদেরাই গ্রামে। সাগরের বাড়ি ফরিদপুরের নগরকান্দার চরহাট গ্রামে। এবং রাব্বি হবিগঞ্জের সদরের আব্দুল পাগা গ্রামে।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ এ আটকের খবরের সত্যতা নিশ্চিত বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

তিনি জানান, মেয়েটি টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। এ ঘটনায় সাভার পরিবহনের একটি বাস জব্দ করা হয়।

ওই তরুণীর বরাত দিয়ে মো. শরীফ জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে আশুলিয়ায় যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই তরুণী। এ সময় বাসে আরও দুজন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পর ওই দুই যাত্রী বাস থেকে নেমে যান। এ সময় ওই তরুণীকে একা পেয়ে চালক আলতাফ ও সহযোগী সাগর ধর্ষণ করেন। এ সময় ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়।

তিনি জানান, তারা সারা রাত সাভার, আশুলিয়া ও চন্দ্রা এলাকার বিভিন্ন সড়কে বাস নিয়ে ঘোরাঘুরি করে। মেয়েটি চিৎকার করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং তার মুঠোফোন ও কানের দুলও ছিনিয়ে নেওয়া হয়।  

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী পথে করটিয়া আন্ডারপাস এলাকায় সন্দেহজনক অবস্থায় বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এ সময় চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসটি তল্লাশি করে ওই মেয়েটিকে পাওয়া যায়। পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে বাস চালক ও তার দুই সহকারীকে আটক করা হয়।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন