বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:৩০, ২৯ মে ২০২৬

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নওগাঁ জেলার খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে রাহিম (২১), চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব (১৮) এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম (২০)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। নওগাঁ থেকে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় উচ্চ গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা। পথিমধ্যে কাহালুর বীরকেদারের বারোমাইল এলাকায় এলে নওগাঁগামী আরেকটা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই তিন বন্ধু মারা যান এবং অপর মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। 

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন