নিউজ ডেক্স
প্রকাশ: ১৯:০৩, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:১৫, ১৯ জুলাই ২০২৬
ছবি সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের মহারণে রাতে স্পেনের মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনে রেড বুলস একাডেমিতে আর্জেন্টিনা চূড়ান্ত অনুশীলন সেশনে অংশ নেন।
এ সময় দলের সব সদস্যকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। ফাইনালের আগে চাপমুক্ত থাকতেই এমন নির্ভারতা।
নিউ জার্সিতে তীব্র বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্পেনের অনুশীলন সেশন সম্পূর্ণ বাতিল হয়। তবে আর্জেন্টিনা দল প্রায় ৪৫ মিনিট বিলম্বের পর বৃষ্টিভেজা মাঠেই তাদের অনুশীলন সম্পন্ন করে।
অনুশীলন ভেন্যুটি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক কড়াকড়ি ছিল। প্রিয় তারকাদের একনজর দেখতে রাস্তার দুই পাশে শত শত ফুটবলভক্ত ভিড় জমান।
কোচ লিওনেল স্কালোনির অধীনে অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ পুরো স্কোয়াডকে বেশ ফোকাসড এবং কঠোর অনুশীলন করতে দেখা যায়।