অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

নিউজ ডেক্স

প্রকাশ: ১৯:২৯, ৭ আগস্ট ২০২৬

অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

ছবি সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। ‘ডিসকো ড্যান্সার’খ্যাত এই তারকা বর্তমানে ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, শারীরিকভাবে অস্বস্তি অনুভব করায় দুই দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বৃহস্পতিবার তার ডান হাতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এর আগেও মিঠুন চক্রবর্তীর একই হাতে অস্ত্রোপচার হয়েছিল। তবে এবার কী কারণে পুনরায় অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিনেতার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করছে।

অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।

Sara

আরও পড়ুন