ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধন

নিউজ ডেক্স

প্রকাশ: ২৩:৩৩, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৩৪, ১৪ জুলাই ২০২৬

ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধন

ছবি সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল বিকাশ  নিশ্চিত করার প্রত্যয়ে ইস্পাহানি গ্রুপের নতুন উদ্যোগে একটি অত্যাধুনিক ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল’-এর উদ্বোধন করা হয়েছে। ১৪ জুলাই ঢাকার বড় মগবাজারে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদান এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার পরিবেশে পরিচালিত এ প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের শুভ  উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালকবৃন্দ, জাহিদা  ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি। এ ছাড়া উপস্থিত ছিলেন তেহসিন চৌধুরী ইস্পাহানি, ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল শামনাজ ফারজানা, কেমব্রিজ ইউনিভার্সিটির মো. নাকিব হায়দার, ব্রিটিশ কাউন্সিলের সৈয়দ ফাহিম ফয়সাল ও ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। অতিথিদের নিবন্ধন ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী বক্তব্যে ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি বলেন, ‘আমরা শিশুদের জন্য এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি, যেখানে তারা নিরাপদ, নির্ভয় ও আনন্দময় পরিবেশে বেড়ে উঠতে পারবে এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটি সুদৃঢ়ভাবে নির্মাণ করতে সক্ষম হবে।’ এছাড়া অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি রচিত হয় তার প্রাথমিক শিক্ষাজীবনে। সেই লক্ষ্যকে সামনে রেখে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল আধুনিক শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল কার্যক্রম, নৈতিক মূল্যবোধ এবং শিশুকেন্দ্রিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন