ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩১, ১০ জুলাই ২০২৬

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০

ছবি সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৯০ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

এ ছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৪৭ জনের। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৪৯ জন ও নারী ২ হাজার ৯৯৭ জন।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন