নতুন পথচলায় সবার সহযোগিতা চাই : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:১০, ২০ জুলাই ২০২৬

নতুন পথচলায় সবার সহযোগিতা চাই : রাশেদ খান

ছবি সংগৃহীত

সচিব মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ার পর বিএনপি নেতা রাশেদ খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, নতুন পথচলায় সবার সহযোগিতা চাই।

সোমবার এক ফেসবুক পোস্টে এ সহযোগিতা চেয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে।’

তিনি আরো লেখেন, ‘আমি যাতে আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এ জন্য সবার দোয়া ও ভালোবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

Sara

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন